Follow us

ইউএস-বাংলার বহরে নতুন উড়োজাহাজ

 

নিজস্ব প্রতিবেদক :: বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বহরে এসেছে নতুন একটি উড়োজাহাজ।বুধবার বিকেল পৌনে ৫টায় এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৩।

নতুন উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের উপদেষ্টা ক্যাপ্টেন সিকদার মেজবাহউদ্দিন আহমেদ। ১৭ জানুয়ারি একই মডেলের আরেকটি এটিআর উড়োজাহাজ ইউএস-বাংলার বহরে যোগ হয়েছিল।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে মিশর ও ওমান হয়ে নতুন এয়ারক্রাফটটি ঢাকায় অবতরন করে।

সিকদার মেজবাহউদ্দিন আহমেদ বলেন, “যাত্রীদের নিরাপত্তা ও আনন্দময় ভ্রমণই আমাদের একমাত্র লক্ষ্য। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে যাত্রীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা প্রদান করে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে একটি অন্যতম শীর্ষ দেশীয় এবং আঞ্চলিক এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”নতুন এয়ারক্রাফটটিতে ৭২টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১৪ সালে দু’টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এবং ছয়টি এটিআর ৭২-৬০০।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিকতর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে আগামী জুন মাসের মধ্যে ব্র্যান্ডনিউ আরও চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত করে অভ্যন্তরীণ বিমান পরিবহনকে আরও শক্তিশালী নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

বিডি প্রেসরিলিস /২৩ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫