নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের শ্রীপুর উপজেলায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সেলের এসি সেলস অ্যান্ড প্রমোশনাল ওয়ার্কশপ হয়েছে।মঙ্গলবার দুপুরে শ্রীপুরের জৈনাবাজারে ‘মায়ের দোয়া’ ইলেকট্রনিক্সে এ কর্মশালা হয়।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্সেলের বিক্রয় বিভাগের গাজীপুরের এরিয়া ম্যানেজার নূরুল আমীন, এসি সেলস মনিটরিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অপূর্ব সরকার, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. এমদাদুল হক মিলন, গাজীপুরের মাস্টারবাড়ি সার্ভিস সেন্টারের ব্র্যাঞ্চ ম্যানেজার আশরাফ আলী প্রমুখ।
এরিয়া ম্যানেজার নূরুল আমীন বলেন, এসি এক্সচেঞ্জ অফারের আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদল করে ২৫ শতাংশ ছাড়ে মার্সেলের নতুন এসি কেনা যাবে। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় মার্সেল এসি কিনলে বিদ্যুৎ বিল ফ্রি দেয়া হচ্ছে। রয়েছে ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ। এ ক্ষেত্রে মার্সেল এসি কিনে গ্রাহককে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
তিনি আরো বলেন, মার্সেল এসির কমপ্রেসরে ব্যবহৃত হয় পরিবেশ বান্ধব R410a গ্যাস। রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ইনভার্টার কমপ্রেসরে ১০ বছরের গ্যারান্টি ও সঠিক BTU এর নিশ্চয়তা। এসি কিনলে ইন্সটলেশন চার্জ ফ্রি।
বিডি প্রেসরিলিস /২১ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫