নিজস্ব প্রতিবেদক :: ২১ বছরে পদার্পন করেছে দেশের সবচেয়ে পুরনো ও সর্ববৃহৎ কম্পিউটার ও প্রযুক্তি পণ্যের বাজার বিসিএস কম্পিউটার সিটি। এ উপলক্ষে সম্প্রতি বিসিএস কম্পিউটার সিটির ২০ বছর পূর্তি এবং নতুন বছরকে স্বাগত জানানোর উদ্দেশে মার্কেট প্রাঙ্গনে চার দিনের আয়োজনে ছিল দেশের প্রযুক্তি পণ্যের পরিবেশক, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময়, তথ্যপ্রযুক্তি পণ্য প্রদর্শনী, রোড শো, স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পুরস্কার প্রদান ইত্যাদি।
‘আস্থার ২০ বছর’ প্রতিপাদ্য নিয়ে মার্কেট কমিটির আহ্বায়ক এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু) চার দিনের কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে আসুস, টিপি-লিংক, গিগাবাইট, ইন্টেল, অ্যান্টেক, এমএসআই, জি-স্কিলসহ বিভিন্ন ব্র্যান্ডের শীর্ষ কর্মকর্তা, মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।২০ বছর পূর্তি উপলক্ষে মার্কেট কমিটির পক্ষ থেকে ক্রেতাদের ফেসবুক চেকইনের মাধ্যমে চার দিনব্যাপী বিভিন্ন উপহার দেওয়া হয়।
বিডি প্রেসরিলিস /০৯ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫