নিজস্ব প্রতিবেদক :: সাউথইস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য অত্যাধুনিক ইএমভি চিপ সুবিধা সম্বলিত ‘ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
সাউথইস্ট ব্যাংকের সেভিংস, কারেন্ট এবং শর্ট নোটিশ ডিপোজিট একাউন্টের গ্রাহকগণ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করে কোনো রকমের ফি ছাড়াই পাসপোর্ট এন্ডোর্স করে নির্ধারিত ট্রাভেল কোটায় অনুমোদিত অর্থ খরচ করতে পারবেন।অত্যাধুনিক ইএমভি চিপ এবং পিন ভিত্তিক ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দিন-রাত ২৪ ঘন্টায় ভিসা ব্র্যান্ডেড এটিএম মেশিনের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন এবং যেকোনো মার্চেন্ট থেকে কেনাকাটা করা যাবে।
এছাড়াও এই কার্ড ব্যবহার করে গ্রাহকরা দেশ ও বিদেশের যেকোনো স্থানে চিকিৎসা, ভ্রমণ, বিনোদনে লেনদেন করতে পারবেন। ‘ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড’ ব্যবহার করে থ্রিডি নিরাপত্তায় ই-কমার্সেও লেনদেন করা যাবে আরো সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও অধিকতর নিরাপদে।এছাড়াও সাউথইস্ট ব্যাংক ‘ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড’-এর উদ্বোধন করেছে, যা মার্কিন মুদ্রার ফরেন কারেন্সি (এফসি) একাউন্ট, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট একাউন্ট (আরএফসিডি) এবং এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) একাউন্টের বিপরীতে গ্রহণ করা যাবে।
বিডি প্রেসরিলিস / ০৩ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫