নিজস্ব প্রতিবেদক :: নরসিংদীর মাধবদী উপজেলার খড়িয়া বাজারে ওয়ালটনের শো-রুম উদ্বোধন করা হয়েছে।বুধবার সন্ধ্যায় ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করা হয়।
খড়িয়া বাজারে উদ্বোধন অনুষ্ঠানে ‘ভাই বোন ইলেকট্রনিক্সের’ স্বত্ত্বাধিকারী আবু বকর রনির পরিচলানায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর সামাজিক সংগঠন ‘বাতিঘর’ মাধবদী থানা শাখার সভাপতি ও মাধবদী পৌরসভার কাউন্সিলর মো. জাকারিয়া, কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর রশিদ মোল্লা, ওয়ালটন বাংলাদেশ এর কুমিল্লা জোনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসি ডিভিশন) মো. সাফায়েত আলী, কাঁচপুর ওয়ালটন প্লাজার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. শামীম মিয়া, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নুরে আলম, সাংবাদিক হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় শো-রুমের কর্ণধার আবু বকর রনি বলেন, ওয়ালটন পরিবার সর্বাত্মকভাবে চেষ্টা করছে ক্রেতা-ভোক্তাদের রুচি, পছন্দ এবং চাহিদা অনুযায়ী টেকসই অথচ মূল্য সাশ্রয়ী ওয়ালটন পণ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় খড়িয়া বাজারে এর শো-রুম উদ্বোধন করা হয়েছে।এই শো-রুম ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে সাড়া জাগিয়েছে বলে জানান তিনি।
বিডি প্রেসরিলিস / ০২ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫