Follow us

আইএসও সনদ পেলো ওয়ালটন মোবাইল

 

নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন’ (আইএসও) সনদ অর্জন করেছে ওয়ালটন মোবাইল। প্রথম ও একমাত্র বাংলাদেশি মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিনটি ক্যাটাগরিতে এই সনদ অর্জন করেছে।

সনদগুলো হচ্ছে: আইএসও ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), আইএসও ১৪০০১:২০১৫ (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আইএসও ৪৫০০১:২০১৮ (ওক্যুপেশনাল হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম)।সূত্রমতে, আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ব্যবস্থাপনা ও উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং কারখানার উত্তম নিরাপত্তাব্যবস্থার জন্য ওই তিন ক্যাটাগরিতে আইএসও সনদ পেয়েছে ওয়ালটন ডিজি-টেক।

বাংলাদেশি মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠান হিসেবে একমাত্র ওয়ালটনই সম্মানসূচক আইএসও সনদ অর্জন করলো। যুক্তরাজ্যভিত্তিক ইউনাইটেড কিংডম এ্যাক্রেডিটেশন সার্ভিস (ইউকেএএস) এর অন্তর্ভূক্ত ইউরোপভিত্তিক নিরীক্ষাকারী প্রতিষ্ঠান এজেএ বাংলাদেশ কারখানার সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনা ও নিরীক্ষার পর ওয়ালটনকে এ সনদ দিয়েছে।

ওয়ালটন মোবাইলের হেড অব অপারেশন্স এস এম রেজওয়ান আলম জানান, ক্রেতা চাহিদা অনুযায়ী উচ্চ গুণগতমানের মোবাইল ফোন উৎপাদন ও সরবরাহ করায় কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আইএসও ৯০০১:২০১৫ সনদ পেয়েছে ওয়ালটন। গ্রাহক ও অন্যান্য অংশীজনদের চাহিদা অনুযায়ী সঠিক ও মানসম্পন্ন মোবাইল ফোন উৎপাদন, সরবরাহ ও মানন্নোয়নের ক্ষেত্রে এ স্বীকৃতি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।

এদিকে পরিবেশ সুরক্ষায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে কারখানার সর্বত্র পরিবেশগত কর্মদক্ষতা বৃদ্ধি করার স্বীকৃতিস্বরূপ আইএসও ১৪০০১:২০১৫ (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম) সনদ অর্জন করেছে দেশের প্রথম মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠানটি।

কোয়ালিটি ও এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং উত্তম নিরাপত্তাব্যবস্থার জন্য ওয়ালটন ডিজি-টেক পেয়েছে আইএসও ৪৫০০১: ২০১৮ সনদ। এটি দেয়ার ক্ষেত্রে কারখানার কর্মপরিবেশ কতটা পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ঝুঁকিমুক্ত ও নিরাপদ তা বিচার করা হয়েছে। এই সনদ অর্জনের মাধ্যমে কর্মবান্ধব নিয়মনীতি ও কর্মীদের মনোবল বৃদ্ধিতেও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রির পরিবেশ উচ্চমানের বলে স্বীকৃতি পেয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দেশের প্রথম ও একমাত্র মোবাইল ফোন উৎপাদন কারখানা চালু করে ওয়ালটন। এর মাধ্যমে মোবাইল ফোনে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণতা পায়। কারখানা চালুর পর এ পর্যন্ত প্রায় ৬০ লাখ মোবাইল ফোন উৎপাদন ও বাজারজাত করেছে ওয়ালটন। যার মধ্যে রয়েছে ১৬ লাখ স্মার্টফোন এবং ৪৪ লাখ ফিচার ফোন। সাশ্রয়ী দামে সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেট দিয়ে গ্রাহকপ্রিয়তা অর্জন করেছে ওয়ালটন।আইএসও সনদ প্রাপ্তির ফলে বাংলাদেশে তৈরি ওয়ালটন মোবাইলের প্রতি গ্রাহকদের আস্থা আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেইসঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগয্ক্তু ফোন বিশ্ববাজারে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে।

বিডি প্রেসরিলিস /২০ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫