Follow us

অ্যামাজনে বিক্রির জন্য যাচ্ছে ওয়ালটনের পণ্য

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন তাদের কম্পিউটার ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের মাধ্যমে বিক্রি করতে যাচ্ছে।চলতি মাসের শেষ নাগাদই ওয়ালটনের পণ্যগুলোর প্রথম চালান যুক্তরাষ্ট্রে পৌঁছাবে।

এছাড়াও এই সময়ের মধ্যে দেশিও প্রতিষ্ঠানটি নিজেদের কারখানায় র‍্যাম উৎপাদন করছে বলে জানায়। কম্পিউটারের সঙ্গে র‍্যাম রপ্তানি করা হবে বলেও জানায় ওয়ালটন। নিজেদের সাম্প্রতিক সব কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী।

তিনি জানান, দেশে প্রথম র‌্যাম তৈরি করছে ওয়ালটন। উৎপাদিত র‌্যাম ডিসেম্বর মাসেই তাদের তৈরি কম্পিউটারের সঙ্গে প্রথমে বাজারজাত হবে।আলোচনায় ওয়ালটনের এই কর্মকর্তা এসব বিষয় ছাড়াও কথা বলেন নিজেদের মাদারবোর্ড তৈরি নিয়ে।

‘মেইড ইন বাংলাদেশ’ হিসেবে ওয়ালটনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে। এর বাইরেও আফ্রিকার বেশ কিছু দেশে ওয়ালটন তাদের পণ্য রপ্তানি শুরু করেছে। এর পরিমাণ দিন দিন বাড়বে বলেও জানান এই কর্মকর্তা।তিনি কথা বলেন দেশের দক্ষ কর্মী তৈরির বিষয় নিয়ে। একই সঙ্গে ওয়ালটন অনেক ধরনের দক্ষ কর্মী তৈরি করতেও কাজ করছে।দেশে আধুনিক সব প্রযুক্তি সম্পন্ন মোবাইল ফোন আনা নিয়েও কথা বলেন তিনি।

বিডি প্রেসরিলিস /২০ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫