নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হয়েছে ১৩ তম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ (আইসিএমই ২০১৯)। তিন দিনব্যাপী আন্তর্জাতিক এ সেমিনারের পাশাপাশি থাকছে উদ্ভাবনী ও প্রযুক্তিপণ্যের প্রদর্শনী। এতে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রতি দুই বছর পর পর এই সেমিনার এবং প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। দেশ-বিদেশের যন্ত্রপ্রকৌশলীরা (মেকানিক্যাল ইঞ্জিনিয়ার) অংশ নিচ্ছেন।প্রদর্শনীতে ওয়ালটনের রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, কম্প্রেসর, লিফট, সুইচ সকেট, এলইডি লাইট, এলইডি টিভি, ফ্যান, মোবাইল, ল্যাপটপ, গিজারসহ অসংখ্য পণ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শকরা।প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সিরাজুল ইসলাম, তৌফিক-উল কাদের, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জাহিদুল ইসলাম।সকালে ওয়ালটন স্টলে প্রদর্শনী শুরুর সাথে সাথে দর্শনার্থীরা ভিড় জমান স্টলজুড়ে। জানতে চান বিভিন্ন পণ্যের দাম,
ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বুয়েট বাংলাদেশের শ্রেষ্ঠ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমরা এ প্রদর্শনীতে অংশ নিয়েছি। এর মাধ্যমে আমাদের দেশীয় পণ্য ওয়ালটনের মান সম্পর্কে অংশগ্রহণকারী দেশি ও বিদেশি বিভিন্ন কোম্পানি ধারণা পাবে। পাশাপাশি আমাদের দেশীয় দর্শনার্থীরাও আমাদের নিত্যনতুন বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে পারবে।’স্টলে ওয়ালটনের বিভিন্ন পণ্য সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেন ওয়ালটন প্রদর্শনীর সমন্বয়ক ডেপুটি ডিরেক্টর আসাদুজ্জামান পরাগ, শেখ তোফাজ্জল হোসেন সোহেলসহ অন্যান্য কর্মকর্তা।
বিডি প্রেসরিলিস / ১৮ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫