নিজস্ব প্রতিবেদক :: ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি পথচলার এক বছর পার করেছে।এ উপলক্ষে সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন ৫ হাজার অতিথি। এর মধ্যে ইভ্যালির প্রায় ৩ হাজার গ্রাহক, ১ হাজারের বেশি বিক্রেতা, দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের স্লোগান ছিলো ‘বিজয় আমাদের, আমাদের এগিয়ে যাওয়া!’।
অনুষ্ঠানে ইভ্যালির উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল বলেন, ইভ্যালিতে এখন দুই শতাধিক কর্মী প্রত্যক্ষভাবে কাজ করছেন। তাদের অর্ধেকই নারী কর্মী। সবমিলিয়ে তারা একটি ইকো-সিস্টেম গড়ে তোলার চেষ্টা করছে যা এই দেশে ই-কমার্সে টেকসই ইতিবাচক পরিবেশ তৈরি করবে।
তিনি আরও জানান, ইভ্যালির ফেইসবুক গ্রুপে প্রায় দেড় লাখ সদস্য আছেন। দেশে পরিচালিত যেকোনো ই-কমার্স প্রতিষ্ঠানের মধ্যে এই সংখ্যা সর্বাধিক।নৈশভোজ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় বর্ষপূর্তির অনুষ্ঠান।এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে ছিলো হিরো, টিভিএস বাংলাদেশ, ওয়ালটন ও এসকয়ার ইলেক্ট্রনিক্স। এছাড়াও, ইভেন্ট পার্টনার হিসেবে ছিল উদ্যম।
বিডি প্রেসরিলিস / ১৭ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫