নিজস্ব প্রতিবেদক :: সেরা ভ্যাটদাতার সম্মাননা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের তিন প্রতিষ্ঠান।প্রতিষ্ঠান তিনটি হচ্ছে, আরএফএল ইলেকট্রনিকস, হবিগঞ্জ এগ্রো এবং নাটোর এগ্রো লিমিটেড।আরএফএল ইলেকট্রনিকস নরসিংদী, হবিগঞ্জ এগ্রো হবিগঞ্জ এবং নাটোর এগ্রো নাটোর জেলায় উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেয়েছে।
২০১৭-২০১৮ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠান তিনটি।মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাত থেকে আরএফএল ইলেকট্রনিক্সের পক্ষে সনদপত্র ও ক্রেস্ট গ্রহন করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল।
এছাড়া জেলা পর্যায়ে হবিগঞ্জ এগ্রোর পক্ষে জেনারেল ম্যানেজার এইচ এম মঞ্জুরুল হক এবং নাটোর এগ্রোর পক্ষে জেনারেল ম্যানেজার হযরত আলী পুরস্কার গ্রহন করেন।
বিডি প্রেসরিলিস / ১১ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫