Follow us

‘ফিউচার লিডারশিপ প্রোগ্রাম- ২০১৯’ শুরু করলো দারাজ বাংলাদেশ

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম দারাজ বাংলাদেশ শুরু করলো ‘দারাজ ফিউচার লিডারশিপ প্রোগ্রাম- ২০১৯”।৮ ডিসেম্বর রাজধানীর দ্যা ওয়েস্টিন হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই কেইস স্টাডি প্রোগ্রাম। যেখানে অংশগ্রহণ করে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১২০ জন প্রতিদ্বন্দ্বী। এই প্রোগ্রামের মধ্য দিয়েই বের হয়ে আসবে দেশের ই-কমার্স ব্যবসাক্ষেত্রের ভবিষ্যৎ পথপ্রদর্শকরা। দারাজ বাংলাদেশ প্রোগ্রামটিকে এমন ভাবে সাজিয়েছে যাতে অংশগ্রহণকারীদের মাঝে নেতৃত্ব গুণাবলি এবং সামর্থ্যের পূর্ণ বিকাশ ঘটে। এবছর প্রায় ১০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি দারাজ বাংলাদেশে ক্যারিয়ার শুরু করার সুযোগ পাবেন।

এই প্রোগ্রামে ১৮ মাসের মধ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের উপযোগী করে তুলবে প্রতিষ্ঠানটি। এই ১৮ মাসে ম্যানেজমেন্ট ট্রেইনি/ ডিএফএলপিরা বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ পাবেন। এ ছাড়াও কেইস স্টাডি কম্পিটিশনে অংশগ্রহণকারি সেরা ৩টি দলের মধ্যে প্রথম বিজয়ী দল পেয়েছে ১৫,০০০ টাকার দারাজ ভাউচার, দ্বিতীয় বিজয়ী দল পেয়েছে ৯,০০০ টাকার ভাউচার এবং তৃতীয় বিজয়ী দল পেয়েছে ৬,০০০ টাকার ভাউচারসহ সার্টিফিকেট ও ক্রেস্ট।

অনুষ্ঠানে দারাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের(daraz.com.bd) ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ হিউম্যান রিসোর্স অফিসার কাজী মোহাম্মাদ জাফর সাদেক, গ্লোবাল চিফ গ্রোথ অফিসার এডওয়ার্ড ঘিরব্রান্টও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

বিডি প্রেসরিলিস / ১০ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫