নিজস্ব প্রতিবেদক :: নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে শোরুম চালু করেছে রিটেইল চেইনশপ ডেইলি শপিং।সম্প্রতি শেখেরটেকের ১২ নাম্বার রোডে শোরুমটি উদ্বোধন করেন ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখত্।
এই শোরুম থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার ও প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারবেন ক্রেতারা।
গালিব ফাররোখ বখত্ বলেন, “আমাদের প্রধান লক্ষ্য দৈনন্দিন প্রয়োজনীয় সব ধরনের পণ্য ক্রেতার হাতের নাগালে রাখা। এজন্য অন্যান্য চেইন শপের তুলনায় আমাদের ডেইলি শপিং এর শোরুমগুলো অধিকাংশই আবাসিক এলাকার কাছাকাছি। ক্রেতারা সহজেই হাতের নাগালে আমাদের শোরুম থেকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন।”
ডেইলি শপিংয়ের ব্র্যান্ড ম্যানেজার ফেরাজ হোসেন রুম্মান বলেন, “গ্রাহকরা তাদের প্রতিদিনের কেনাকাটায় যেন স্বাচ্ছন্দ্য খুঁজে পান সেলক্ষ্যে বিভিন্ন পণ্যে আকর্ষনীয় অফার ও নগদ মূল্যছাড় দেওয়া হয়। একইসঙ্গে একটি নির্দিষ্ট পরিমাণ কোনাকাটায় ফ্রি হোম ডেলিভারি, ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে।”
বর্তমানে রাজধানীর বাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৪৫টি শোরুম চালু রয়েছে।
বিডি প্রেসরিলিস / ০৭ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫