নিজস্ব প্রতিবেদক :: আগামী ১০ ডিসেম্বর থেকে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ৪টি ফ্লাইট পরিচালনা করছে।
যাত্রী সাধারণের অতিরিক্ত চাহিদার কারণে ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট বৃদ্ধি করে মোট ৬টি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে, যা যাত্রীদের চাহিদাকে পরিপূর্ণতা দিতে সহায়তা করবে।প্রতিদিন সকাল ৮টা, ৯টা৪০মিনিট, ১১টা, দুপুর ১২টা, ১২টা ৪৫মিনিট ও ৩টায় ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় প্রতিদিন সকাল ৯টা ৩০মিনিট, ১১টা ১০মিনিট, দুপুর ১২টা ৩০মিনিট, ১টা ৩০মিনিট, ২টা ১৫মিনিট ও বিকাল ৪টা ৩০মিনিটে ফ্লাইট চলাচল করছে।
বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট এগারোটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।কক্সবাজার ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে।
বিডি প্রেসরিলিস / ০৩ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫