নিজস্ব প্রতিবেদক :: হেল্পলাইন ‘৩৩৩’ এর জন্য এশিয়ার মর্যাদাপূর্ণ পদক ‘দ্যা এশিয়া প্যাসিফিক আইসিটি আ্যলায়েন্স (এপিকটা)-২০১৯’ পেয়েছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এটুআই প্রকল্প।
সরকারি নানা সেবা, কর্মকর্তাদের তথ্য, সামাজিক নানা সমস্যার প্রতিকার, পর্যটন ও জেলা সম্পর্কিত বিষয়ে তথ্য প্রদানে এ হেল্পলাইন চালু করা হয়। ভিয়েতনামের হালংয়ে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ‘পাবলিক সেক্টর-গভর্নমেন্ট এন্ড সিটিজেন সার্ভিসেস’ ক্যাটাগরিতে এ দুই প্রতিষ্ঠানকে যৌথভাবে এ পদক দেওয়া হয়।
পদক গ্রহণ করেন এটুআইয়ের ডেপুটি সেক্রেটারি এবং ই-সার্ভিস স্পেশালিস্ট আশরাফ আমিন। এক যৌথ বিবৃতিতে জেনেক্সের কো-ফাউন্ডার আদনান ইমাম এবং প্রিন্স মজুমদার বলেন, “হেল্পলাইন ৩৩৩ এর জন্য এপিকটার মতো আন্তর্জাতিক পর্যায়ের একটি পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ প্রকল্প মানুষের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা দেখে সেবার মান ও পরিধি বাড়াতে আমরা আরও অনুপ্রাণিত হয়েছি। তবে সর্বোপরি এই প্রকল্পে আমাদের ওপর আস্থা রাখার জন্য এটুআই, আইসিটি মন্ত্রণালয় ও রবি আজিয়াটা লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
গত বছরের ১২ এপ্রিল ৩৩৩ হেল্পলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ‘সরকারি তথ্য ও সেবা সব সময়’ স্লোগান নিয়ে চালু হওয়া হেল্পলাইনটির মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য প্রদান ও অভিযোগ জানিয়ে উপকার পাচ্ছেন সাধারণ মানুষ। ৩৩৩ হেল্পলাইনের সাথে যুক্ত করা হয়েছে ৩৫ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইট এবং অভিযোগ ব্যবস্থাপনা সফটওয়্যার।এ বছর বিশ্বের ১৬টি দেশের ২১৫টি প্রকল্প এশিয়ার আইসিটি খাতের অস্কারখ্যাত এই এপিকটা অ্যাওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।
বিডি প্রেসরিলিস / ২৫ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫