নিজস্ব প্রতিবেদক :: একটি দিনের জন্য অনলাইন মার্কেটপ্লেস অথবা ডটকমে নির্দিষ্ট কিছু পণ্যের দাম থাকবে ৪ টাকা। সেই পণ্য বাড়ি পৌঁছালে খরচ হবে আরও ৪ টাকা।অথবা ডটকম তাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ঘোষণা দিয়েছে।
অথবা ডটকমের হেড অব বিজনেস মাহমুদুল হক উল্লাস শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৮ নভেম্বর অথবা ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী। সেই দিনে পণ্য মূল্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবে যে পণ্যগুলো কম দামে বিক্রি করা হবে সেগুলো প্রাণ-আরএফএলের।
“আমরা টাইম ফ্রেম করে দিচ্ছি। প্রাণ-আরএফএলের ঠিক কোন পণ্যে কখন ছাড় থাকবে, তা নির্ধারণ করে দেব। যেমন গ্রোসারি পণ্যে হয়ত সময় থাকবে দুপুরের ৪ ঘণ্টা। দুরন্ত সাইকেলের জন্য হয়ত বেধে দিলাম ২ ঘণ্টা। সেটি আমরা গ্রাহকদের আগেই জানিয়ে দেব।”
যেসব পণ্যের দাম ৪ টাকা এবং সেগুলো বাসায় পৌঁছে দিলে ৪ টাকা লাগবে সেসব পণ্যের নামও আগে জানিয়ে দেওয়া হবে বলে জানান উল্লাস।এছাড়া ২৮ নভেম্বরে অথবা ডটকম থেকে সবচেয়ে বেশি পণ্য কেনা ৪ ক্রেতার জন্য থাকছে পুরস্কার। ২৫ নভেম্বর থেকে প্রচারণা শুরু হবে।
বিডি প্রেসরিলিস / ২৪ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫