নিজস্ব প্রতিবেদক :: সিটি ব্যংকের প্রধান কার্যালয়ে ‘হোয়াইট ক্যানারি’ ক্যাফের একটি শাখা উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানীর গুলশানে সিটি ব্যাংক প্রধান কার্যালয়ে ক্যাফের তৃতীয় এই শাখা উদ্বোধনের কথা জানানো হয়।উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।
এ সময় অন্যদের মধ্যে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, শান্তা মাল্টিভার্সের ব্যবস্থাপনা পরিচালক মাইশা খন্দকার, আইএফসি কনসালটেন্ট সিহান নাসের ভুঁইয়া, শান্তা হোল্ডিংসের চিফ ফাইনান্সিয়াল অফিসার আনিসুল হক উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ভিত্তিক খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্বেল স্ল্যাব ক্রিমারির সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে মার্বেল স্ল্যাব ক্রিমারি এবং হোয়াইট ক্যানারি ক্যাফের ব্যবসায় পরিচালনা করছে শান্তা মাল্টিভার্স লিমিটেড।দ্যা হোয়াইট ক্যানারি ক্যাফে একটি অত্যাধুনিক এবং আর্ন্তজাতিক মানের ‘কফি এন্ড ব্রাঞ্চ’ শপ। এটি সুস্বাদু ও মানসম্পন্ন খাবার এবং কফির জন্য ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
সিটি ব্যাংকের গ্রাহকেরা ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত রেস্তোরাঁটিতে ১৫ শতাংশ মূল্য ছাড়ের পাশাপাশি সার্ভিস চার্জমুক্ত সেবা পাবেন। রেস্তোরাঁটির অন্য শাখাগুলোতে সিটি ব্যংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে ১৫ শতাংশ মূল্য ছাড় পাওয়া যাবে।উদ্বোধন শেষে প্রথম ১০০ গ্রাহকদের মার্বেল স্ল্যাব ক্রিমারির পণ্যে ৫০ শতাংশ ছাড়ের কুপন প্রদান করা হয়।
বিডি প্রেসরিলিস / ২০ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫