Follow us

স্মার্ট ফার্নিচার ‘ইশো’র প্রথম শো-রুম চালু

 

নিজস্ব প্রতিবেদক :: ২০১৭ সালে প্রতিষ্ঠিত ডেকো ইশো গ্রুপের অনলাইন ভিত্তিক স্মার্ট ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান ইশো (আইএসএইচও)-এর প্রথম অফলাইন শো-রুম চালু হয়েছে। শনিবার বিকালে রাজধানীর বারিধারায় নতুন এই শো-রুম উদ্বোধন করা হয়।শো-রুম উদ্বোধন করেন ডেকো ইশো গ্রুপ-এর চেয়ারম্যান শাহিদ হোসেন এবং ডেকো ইশো গ্রুপ-এর পরিচালক ও ইশো’র প্রতিষ্ঠাতা রাইয়ানা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডেকো ইশো গ্রুপের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইশো’র শো-রুমটি বেশ বড় পরিসরে অত্যাধুনিক সজ্জায় সজ্জিত করা হয়েছে। এই শো-রুমে এসে গ্রাহকরা নিজের বাসা যেভাবে সাজাতে চান, ঠিক সেভাবে ফার্নিচার সাজানো অবস্থায় দেখে নিতে পারবেন। কেননা এখানে ঘরের প্রতিটা রুম যেমন- ড্রয়িং, ডাইনিং, বেডরুম ইত্যাদি আলাদা আলাদাভাবে নান্দনিক সব আসবাব বসিয়ে অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। ইশো’র সংগ্রহে রয়েছে লিভিং রুম, ডাইনিং রুম, বেড রুম এবং অফিস রুমের সব সংগ্রহ। ঘরের সীমাবদ্ধ জায়গার মধ্যে কীভাবে ফার্নিচার সাজালে তা জায়গার সঠিক ব্যবহার হবে এবং সুন্দর হবে সেই ব্যবস্থাও করে দেয় ইশো’র অভিজ্ঞ আর্কিটেক্টরা।

ডেকো ইশো গ্রুপের পরিচালক ও ইশো’র প্রতিষ্ঠাতা রাইয়ানা হোসেন বলেন, “ইশো সবসময় ফার্নিচারের ডিজাইনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে। আমরা দীর্ঘদিন যাবৎ নান্দনিক ডিজাইনের সব ফার্নিচার নিয়ে অনলাইন ভিত্তিক ব্যবসা কার্যক্রম পরিচালনা করেছি। অনলাইনে গ্রাহকপ্রিয়তা এবং গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে আমরা নতুন করে অফলাইন শো-রুম চালু করেছি। এখন থেকে গ্রাহকরা শো-রুমে এসে তাদের পছন্দ মতো ফার্নিচার দেখে ক্রয় করতে পারবে”।

বিডি প্রেসরিলিস / ১৭ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫