নিজস্ব প্রতিবেদক :: অ্যাসোসিও’র আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড পাচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প বা আইডিয়া’।তথ্যপ্রযুক্তিতে এশিয়ার অন্যতম বৃহৎত্তম সংগঠন ‘এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)’ আইসিটি এডুকেশন ক্যাটাগরিতে এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করবে।
মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের কানেকশন কনফারেন্স অ্যান্ড ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিতব্য ‘২০১৯ অ্যাসোসিও-পিকম ডিজিটাল সামিট’ অনুষ্ঠানে সম্মাননাটি প্রদান করা হবে।অ্যাসোসিও বর্তমানে এশিয়া প্যাসিফিকের ২৪টি ইকোনোমিতে আইসিটি খাতকে বিকশিত করার লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর তারা বিভিন্ন ক্যাটেগরিতে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান করে।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি আইসিটি খাতে প্রশিক্ষণ ও মেনটরিং এর মাধ্যমে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে আইডিয়া প্রকল্প।এছাড়া আইডিয়া প্রকল্প তার স্টার্টআপ বাংলাদেশ ব্যানার নিয়ে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে স্টার্টআপ সংস্কৃতি প্রচার ও প্রসারের পাশাপাশি উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে ব্যাপক ভূমিকা রাখছে।
অ্যাসোসিওর আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ডের মাধ্যমে এই আন্তর্জাতিক সম্মাননার জন্য অ্যাসোসিও, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং অ্যাসোসিও অ্যাওয়ার্ড নির্বাচন কমিটিকে ধন্যবাদ জানান আইডিয়া প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক।
বিডি প্রেসরিলিস / ১৪ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫