নিজস্ব প্রতিবেদক :: গত ১২ নভেম্বর বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নির্বাহীকমিটির সদস্যদের ভোটে সাবেক মন্ত্রী ও সচিব এবিএম গোলাম মোস্তফা সভাপতি এবং ড. মোস্তফা নওশাদ জাকী মহাসচিব নির্বাচিত হন।
উল্লেখ্য, বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশন, রেজিস্ট্রার অব জয়েন্টষ্টক কোম্পানিজ এর নিবন্ধনপ্রাপ্ত একটি গবেষণা, উন্নয়ন ও কল্যাণমূলক সংগঠন । বাংলাদেশের সাধারন মানুষের নিকট নুন্যতম স্বাস্থ্য সেবা, পুষ্টি ও স্বাস্থ্যের উন্নয়ন বিশেষত গ্রামীন ও শহরের দরিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবানিশ্চিত ও প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আয়ুর্বেদিক সিস্টেমের সরকারী ও বেসরকারী পর্যায়ে সকল শ্রেণীর পেশাজীবি ও শিল্পের সমন্নয়ের মাধ্যমে বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশন জাতীয় স্বাস্থ্যনীতি, ঔষধনীতি, চিকিৎসাআইন ও সংশ্লিস্ট বিষয়ে বিভিন্নভাবে সরকারকে সহয়োগিতাসহ এই সেক্টরের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে একযোগে কাজ করে যাচ্ছে ।
ইতিমধ্যে সংগঠনটি দেশে ও বিদেশে বিভিন্ন উন্নয়ন, কল্যাণ ও গবেষণামূলক কাজে প্রশংসিত হয়েছে । যার প্রেক্ষিতে দেশে বিদেশে বিভিন্নসরকারী-বেসরকারী সংস্থার সঙ্গে উন্নয়ন, গবেষণা ও কল্যাণমূলক কাজের এমওইউ সাক্ষরকরেছে।
নির্বাচনে ডা. ফারহানা ফেরদৌসী দোলন-সিনিয়র সহসভাপতি, সাইরুননাহার আহমেদ-১ম সহসভাপতি, মোহাম্মদ আবুবাকার মিয়া-২য় সহসভাপতি, নুর আলম হাওলাদার-যুগ্ম সাধারন সম্পাদক, মো. কামাল জাহিদ আনোয়ার-অর্থ সম্পাদক, প্রিন্সিপাল আব্দুর রব খান-শিক্ষা ও গবেষণা সম্পাদক, সুশীল চন্দ্র সরকার-প্রচার ও প্রকাশনা সম্পাদক, এস এম সাখাওয়াত হোসেন-আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং কৃষ্ণ কান্তরায়-কার্যকরী সদস্য নির্বাচিত হন।
বিডি প্রেসরিলিস / ১৪ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫