নিজস্ব প্রতিবেদক :: লহ্মীপুরের রামগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৭৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লহ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান।
রামগঞ্জের কলাবাগান রোডের আনোয়ার খান টাওয়ারে ব্যাংকের শাখা চত্বরে ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, উপজেলার ভাইস-চেয়ারম্যান দেলোওয়ার হোসেন ও সুরাইয়া আক্তার, রামগঞ্জ সার্কেলের এএসপি সঞ্চয় সাহা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ।গোলাম ফারুক বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর অর্থনীতির দেশ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় কৃষি অর্থায়নকে প্রাধান্য দিয়ে এসবিএসি ব্যাংকে গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক প্রাধান্য দেয়া হয়।
“চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে প্রথম দিন থেকেই এসবিএসি ব্যাংক ব্যবহার করে আসছে বিশ্বমানের প্রযুক্তি। আমাদের রয়েছে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধাসহ এটিএম, ইএমভি চিপসংযুক্ত ডেবিট কার্ড, লোকাল ও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ই-কমার্স সুবিধা।”
বিডি প্রেসরিলিস / ১২ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫