Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: আজিয়াটা গেম হিরো গেমিং প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের দুই ব্র্যান্ড রবি ও এয়ারটেলের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অনলাইন গেমিং প্রতিযোগিতা ‘আজিয়াটা গেম হিরো’। এ প্রতিযোগিতার বাংলাদেশ অংশের চূড়ান্ত পর্ব আজ রাজধানীর অভিজাত লা মেরিডিয়েন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

প্রতি দলে চারজন করে ১২টি দলের মোট ৪৮জন প্রতিযোগী বাংলাদেশ পর্বের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ছয়টি দল প্রায় ছয় লাখ টাকার পুরস্কার জিতেছেন। আগামী ২১ ও ২২ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আজিয়াটা আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের বিজয়ী তিনটি দল।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় রবির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তবসহ রবি এবং এর মূল কোম্পানি আজিয়াটার উচ্চপদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মোট দুই লাখ গেমার এ প্রতিযোগিতায় নিবন্ধন করেছিলেন। আয়োজনের প্রথম পর্বে তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ৪৮জনকে নিয়ে গ্র্যান্ড ফিনালের জন্য ১২টি দল গঠন করা হয়। জনপ্রিয় গেম ‘ফ্রি ফায়ার’ নিয়ে আয়োজন করা হয় এই ‘গেম হিরো’ প্রতিযোগিতাটি।

বাংলাদেশ থেকে শীর্ষ তিন দল ছাড়াও ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিযোগিতাও আন্তর্জাতিক পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নেবেন। এর আগে বাংলাদেশের রবি আজিয়াটা লিমিটেডের মতো ওই দেশগুলিতেও আজিয়াটা পরিচালিত অন্যান্য কোম্পানিগুলো নিজ নিজ দেশে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “এই গেমিং প্রতিযোগিতায় দেশের তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত। আমার বিশ^াস আন্তর্জাতিক মানের এই গেমিং প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের চলমান ধারার সাথে একাত্ম হতে পেরেছে। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল কোম্পানি রবি এর মূল কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের সহযোগিতায় এই মাইলফলক অর্জন করায় আমরা গর্বিত।”

গেমিংয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সম্পর্কে তিনি বলেন, “একসময় সময়ের অপচয় বলে মনে হলেও এখন শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য মানসিক বিকাশ, হাত ও চোখের সমন্বিত কার্যক্রমের বিকাশ, দ্রুত সিদ্ধান্ত দিতে মস্তিস্ককে উদ্দীপ্ত করতে গেমিংকে একটি কার্যকর মাধ্যম বলে বিবেচনা করা হয়। মাত্রারিক্ত যে কোন কিছুরই নেতিবাচক দিক থাকে; তবে এখন বিশ^জুড়েই গেমিংয়ের ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে।

বিডি প্রেসরিলিস / ১১ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫