Follow us

ওয়ালটন-বণিক বার্তা বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক :: ওয়ালটন-বণিক বার্তা বিশ্বকাপ ক্রিকেট কুইজ-২০১৯ এর ড্রর পুরস্কার তুলে দেয়া হয়েছে বিজয়ীদের হাতে। গত ১৮ সেপ্টেম্বর দুই পর্বের এ কুইজের ড্রতে বিজয়ী হন ২৬ জন সৌভাগ্যবান। প্রথম ও দ্বিতীয় পর্বে প্রথম পুরস্কার জেতেন যথাক্রমে সন্দীপ কুমার ও সুমী খাতুন।

মঙ্গলবার বণিক বার্তা কার্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, ওয়ালটনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবির, আরজু হোসেন (পিআর অ্যান্ড মিডিয়া) ও বণিক বার্তার কর্মকর্তা ও কর্মীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু কুইজ বিজয়ীদের উদ্দেশে বলেন, ‘ক্রিকেটাররা মাঠে খেলছে। কুইজে অংশ নেয়াটাও একটা ভিন্নমাত্রার খেলা। আমাদের যে যার জায়গা থেকে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।’

ওয়ালটন এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন কবির বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো পত্রিকার খেলার পাতায় আপনারা ওয়ালটনকে দেখতে পান। আমরা সব সময়ই খেলার সঙ্গে থাকতে চাই।’প্রথম পর্বের পুরস্কার বিজয়ী সন্দীপ পেয়েছেন ওয়ালটন রেফ্রিজারেটর ও দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার বিজয়ী সুমী পেয়েছেন এলইডি টেলিভিশন।

বিডি প্রেসরিলিস / ০৫ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫