Follow us

৬ষ্ঠ বার্ষিকীতে চলছে অপোর হাউসফুল অফার

 

নিজস্ব প্রতিবেদক ::  সালে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের স্মার্টফোন বাজারে রাজত্ব করে আসছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। বাংলাদেশে তাদের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ব্র্যান্ডের এফ ১৭ সিরিজের প্রতিটি ফোনের সাথে ভক্তদের জন্য ‘হাউসফুল অফার’ ক্যাম্পেইনের আয়োজন করেছে অপো।

ক্যাম্পেইনটি গত ১৪ অক্টোবর, ২০২০ থেকে শুরু হয়েছ এবং চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এই হাউসফুল অফারে ফ্যানরা নানান উপহারের সাথে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবেন।

দেশব্যাপী এই ক্যাম্পেইনে মোট ৬ জন ভাগ্যবান পাবেন বিজয়ী টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ওভেন এবং ব্লেন্ডার। এছাড়া অন্যান্য গ্রাহকরা পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এফ১৭ প্রো অথবা এফ১৭ এর যেকোন একটি ক্রয়ের পর গ্রাহকরা এই ক্যাম্পইনে অংশ নিতে পারবেন।

তারুণ্যের শক্তিতে উদ্বুদ্ধ একটি ব্র্যান্ড হিসেবে শিক্ষার্থী ও তরুণদের প্রযুক্তিগত চাহিদার দিকে সবসময় নজর দিয়ে সর্বাধুনিক ফিচার ও নজরকারা ডিজাইনে স্মার্টফোন নিয়ে আসছে অপো। সে লক্ষ্যে ব্রান্ডটি সম্প্রতি এফ১৭ সিরিজের দুটি ফোন – এফ১৭ প্রো ও এফ১৭ নিয়ে আসে।

আল্ট্রা-স্লিক ডিজাইন, এআই আল্ট্রা-ওয়াইড কোয়াড ক্যামেরা ও ৩০ ওয়াট ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ সহ আরো নানান ফিচারে পরিপূর্ণ এ দুটি ফোন। উদ্ভাবনী প্রযুক্তির ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে বিস্ময়কর সব সেলফি। স্মার্টফোনে ভিডিও কন্টেন্ট দেখা ও গেমিং-এ অনন্য অভিজ্ঞতা দিতে দুটি ফোনেই আছে ২৪০০*১০৮০ পিক্সেলের এফএইচডি+ পিক্সেলের অসাধারণ ডিসপ্লে।

এই ক্যাম্পেইন সম্পর্কে অপো বাংলাদেশের পিআর ও কমিউনিকেশন ম্যানেজার জোশিতা সানজানা রিজভান বলেন, “তরুণদের হাতে প্রযুক্তিগত সব বিস্ময় নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। অত্যাধুনিক সব ফিচারে এফ১৭ সিরিজের ফোনগুলো তরুণদের জীবনযাত্রাকে শুধু সহজই করবে না, তাদের লাইফস্টাইলকেও করবে আরো সমৃদ্ধ। এবং এই খাতে নেতৃস্থানীয় একটি ব্র্যান্ড হিসেবে ফ্যানদের আরো কাছে পৌঁছে যেতেই এই হাউসফুল অফার ক্যাম্পেইনটির আয়োজন করা হয়েছে।”

অপো এফ১৭ প্রো’র দাম নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা এবং অপো এফ১৭ এর দাম ২২,৯৯০ টাকা। দুটি স্মার্ট ডিভাইসই এখন প্রতিটি অপো স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

বিডি প্রেসরিলিস /২৮ অক্টোবর ২০২০ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫