Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: বর্তমানে কভিড-১৯ মহামারীটি সারা দেশে ছড়িয়ে পড়ায় অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সঙ্কটপূর্ণ অবস্থায় তাদের সহযোগিতা করতে আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) ২৬শে এপ্রিল থেকে “দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম” কার্যক্রমটি শুরু করে।

মূলত দারাজের প্ল্যাটফর্মে সমস্ত স্থানীয় খুচরা বিক্রেতাদের অনলাইন বিক্রয়ে উদ্বুদ্ধ করতে এবং তাদের ব্যবসা পুনরায় প্রতিষ্ঠিত করায় সহায়তা করতে দেশজুড়ে এই সেলার সাপোর্ট ড্রাইভটি শুরু করেছে প্রতিষ্ঠানটি।উল্লেখ্য, এই উদ্যোগের মধ্য দিয়ে দারাজ ৩০,০০০ এর বেশি উদ্যোক্তার পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে এবং এই প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রতিষ্ঠানটি ব্যয় করছে প্রায় দেড় কোটি টাকা।

যদিও বিশ্বজুড়ে কভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে সমগ্র বিশ্বের অর্থনীতি ইতোমধ্যেই একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এটিও স্পষ্ট যে ক্ষুদ্র-মাঝারি ব্যবসা (এসএমই) খাত, যেগুলো মূলত উন্নয়নশীল অর্থনীতির উদ্যোগসমূহের বৃহত্তম অংশের প্রতিনিধিত্ব করে সেগুলোই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। এমন অবস্থায় দেশের অর্থনীতিতে অবদান রাখতে ও উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করতেই “দারাজ-সেলার মৈত্রী” প্রোগ্রামের আয়োজন।

দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রামটি একটি তাৎক্ষণিক সাইন-আপ প্রক্রিয়া সরবরাহ করছে যেটি দারাজের প্ল্যাটফর্মে ব্যবসায়ীদের কেবলমাত্র দুইদিনের মধ্যে বিক্রয় শুরু করতে সক্ষম করবে। উপরন্তু, দারাজ বাংলাদেশ (daraz.com.bd) এই সকল বিক্রেতাদের উপর মে এবং জুন মাসের জন্য কোনো প্রকার সেল কমিশন ধার্য করবে না। বিক্রেতাগণ বিভিন্ন রকমের ডিজিটাল টুলস ব্যবহার করার মাধ্যমে তাদের ব্যবসাকে আরও সহজ করতে পারবে এবং সাথে থাকছে ইনভেন্টরি রাখার সুবিধা ও ব্যবসা বৃদ্ধির বিভিন্ন প্রোমোশনাল ফিচার যা তাদের দারাজ শপে বিক্রয় বৃদ্ধি করতেও সহায়তা করবে।

এই কার্যক্রমটি দ্বারা স্থানীয় খুচরা বিক্রেতারা চিরাচরিত দোকান ব্যবসার বাইরে খুব অল্প সময়ের মধ্যে অনলাইন ব্যবসা শুরু করার সুযোগ এবং অর্থ উপার্জনের বৈচিত্র্যময় মাধ্যমগুলো সম্পর্কে অবগত হতে পারবেন। একান্ত সমর্থন ও বিনামূল্যে ব্যবসার পরামর্শ দানের মাধ্যমে এসএমই সেক্টরটিকে পুনর্গঠিত করা প্রোগ্রামটির প্রধান উদ্দেশ্য। এ ছাড়া স্বাচ্ছন্দে ব্যবসা চালাতে সাহায্য করতে দারাজ (daraz.com.bd) বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ব্যবসায়ীদের বিনামূল্যে ই-কমার্স এডুকেশন এবং ই-কমার্স অপারেশন সম্পর্কিত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হচ্ছে যাতে করে বিক্রেতারা দারাজের বিভিন্ন উদ্যোগের ব্যপারে সহজেই জানতে পারে।

এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজে আমাদের মূল লক্ষ্য হল ডিজিটাল যুগে দেশের যে কোনো জায়গায় থেকেও ব্যবসা করাকে সহজ করে তোলা। তাই বিক্রেতাদের সুবিধার্থে ও অনলাইনে ব্যবসায়িক কর্মকাণ্ড পুনরায় গতিময় করতে আমরা ‘দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম” উদ্যোগটি গ্রহন করেছি। আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে আমাদের সেলার কমিউনিটি উপকৃত হবেন, এবং এসময়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে আমরা বড় একটি ভূমিকা রাখব”।বলা বাহূল্য, কভিড-১৯ মহামারীটি ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত ও নেতিবাচক প্রভাব ফেললেও দারাজ (daraz.com.bd) তার মূল নীতিতে অটল থাকছে, আর তা হল ডিজিটাল যুগে যে কোনও জায়গায় বসে ব্যবসা সহজতর করা এবং বিক্রেতাদের ও ব্যবসায়িক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাওয়া।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://bit.ly/2KKZoMv অথবা 09610000123 নাম্বারে কল করুন।

বিডি প্রেসরিলিস /১১ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫