Follow us

২০ লাখ উপকারভোগীর ভাতা যাবে বিকাশে

 

নিজস্ব প্রতিবেদক ::  প্রথমবারের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা, অসচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বিতরণের কার্যক্রক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে এই কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

এখন থেকে বিকাশের মাধ্যমে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সারা দেশের ২৪টি জেলার প্রায় ২০ লাখ উপকারভোগীর কাছে এ ভাতা পৌঁছে যাবে। কোনো ধরনের বাড়তি খরচ ছাড়াই দেশের যেকোনো প্রান্ত থেকে ক্যাশ আউট করে নিতে পারবে উপকারভোগীরা। ক্যাশ আউট খরচের সাত টাকা সরকার বহন করবে, বাকি টাকা বহন করবে বিকাশ।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যাদের ভাতা দিচ্ছি অর্থটা যেন তাদের হাতেই পৌঁছায়, মাঝে যেন অন্য কেউ না থাকে সেকারণেই সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণে এই জিটুপি পদ্ধতি চালু করা হয়েছে।

বিডি প্রেসরিলিস  / ১৭ জানুয়ারি ২০২১ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫