Follow us

১৭৭৭ টাকায় কক্সবাজার ভ্রমণ নভোএয়ারে

 

নিজস্ব প্রতিবেদক :: জনপ্রতি মাত্র ১ হাজার ৭৭৭ টাকা মাসিক কিস্তিতে নভোএয়ারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। ঢাকা-কক্সবাজার রিটার্ন এয়ার টিকিট ও ফাইভ স্টার হোটেলে থাকাসহ নানা সুবিধা রয়েছে। বুধবার নভোএয়ারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দু’জনের জন্য দুই রাত তিন দিনের এ প্যাকেজের আওতায় প্লেন ভাড়া, হোটেল ভাড়া, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে। ঢাকা ছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে সর্বনিম্ন ২ হাজার ৬৬৬ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে।

ভ্রমণপিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক ও কক্সবাজারের ৮টি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

রয়্যাল টিউলিপ পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ইউসিবিএল ব্যাংক, ঢাকা ব্যাংক,

এনআরবি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।নভোএয়ার ডব্লিউএইচও, আইকাও, আয়াটা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে।

বিডি প্রেসরিলিস / ১৯ আগস্ট ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫