Follow us

১৬তম আইজেএসওর জন্য বাংলাদেশ দল ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক :: বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী এবং বিজ্ঞানমনষ্ক করে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর আয়োজিত হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড।এবছর অনুষ্ঠিত হল পঞ্চম আয়োজন। তৃতীয় থেকে একাদশ শ্রেনীর শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে থাকে।

সেই অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে। পঞ্চমবারের মত বাংলাদেশ দল অংশ নিতে যাচ্ছে ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২০১৯)। সেজন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ সায়েন্স অলিম্পিয়াড।

মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ সম্পন্ন দেশ কাতারের দোহায় আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইজেএসও-২০১৯ আয়োজন। এই আয়োজনে অংশ নেয়ার জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

নির্বাচিত শিক্ষার্থীরা হলো মুহতাসিন আল ক্বাফি (বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল), অভিষেক মজুমদার সন্তু (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা), কাজী তাসফিয়া জাহিন (‎মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ), জাকিয়া তাজনূর চৌধুরী দিয়া (ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট), জুহায়ের মাহদিউল আলম আশফি ( ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ) এবং আহমেদ আল-জুবায়ের আনাম (গ্রিন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা)।

অনূর্ধ্ব ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে। বিগত ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস ও বতসোয়ানাতে আয়োজিত আইজেএসওতে অংশ নেয়া বাংলাদেশ দলের এ যাবৎ অর্জন মোট ৬টি সিলভার ও ১১টি ব্রোঞ্জ পদক।বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।

পৃষ্ঠপোষকতা করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে ছিল প্রথম আলো। এছাড়া নলেজ পার্টনার ম্যাসল্যাব, টেলিভিশন পার্টনার নাগরিক টিভি এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো, ইন্টারনেট পার্টনার অ্যাম্বার আইটি ও রেডিও পার্টনার ঢাকা এফএম।

বিডি প্রেসরিলিস / ২৭ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫