নিজস্ব প্রতিবেদক :: এখন থেকে বিকাশ গ্রাহকরা অ্যাপ থেকেই ‘গো জায়ান’র মাধ্যমে বিমানের টিকেট কাটা ও বিভিন্ন হোটেলের রুম বুকিং করতে পারবেন।এছাড়া বাস, ট্রেন ও লঞ্চের টিকেট কাটা যাচ্ছে ঘরে বসেই যে কোনো সময়।
বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে ‘গো জায়ান’ হোটেল বুকিং ও বিমানের টিকেটিং সেবা।
‘গো জায়ান’ এর পাশাপাশি ‘বিডিটিকেটস’ ও ‘ফ্লাইট এক্সপার্ট’ এর সেবাও প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বা অ্যাপে না গিয়ে বিকাশ অ্যাপ থেকেই নেওয়া সম্ভব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকেট কাটতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ‘টিকেট’ আইকন থেকে বিমান, বাস, ট্রেন অথবা লঞ্চ অপশন বেছে নিয়ে পরবর্তী কয়েকটি সহজ ধাপে গন্তব্যের ও যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে বাড়তি কোন খরচ ছাড়াই টিকেট কাটতে পারবেন গ্রাহকরা।
বিকাশ অ্যাপে হোটেল বুকিং দেওয়ার ক্ষেত্রে হোমস্ক্রিনের ‘মোর’ অপশন থেকে ‘ট্রাভেল’ আইকনে গিয়ে ‘গো জায়ান’ নির্বাচন করে পরবর্তী কয়েকটি ধাপে পছন্দের হোটেল বা রিসোর্ট, সময় ইত্যাদি নির্বাচন করে বুকিং দেওয়া যায়।সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে বার্গার কিং ও পিৎজা হাট এ খাবার অর্ডার করার অপশন।
বিডি প্রেসরিলিস /০৮ নভেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫