Follow us

হাংরিনাকি ১১.১১ ফিস্টে অফারের ছড়াছড়ি

 

নিজস্ব প্রতিবেদক :: শীর্ষস্থানীয় ফুডটেক কোম্পানি ও দেশের প্রথম ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান হাংরিনাকি ফুডপ্রেমীদের জন্য আকর্ষণীয় ছাড়সহ ‘হাংরিনাকি ১১.১১ ফিস্ট’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন চালু করছে। নতুন এ ক্যাম্পেইন বুধবার শুরু হয়েছে এবং চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

হাংরিনাকির সিএমও মাশরুর হাসান মিম বলেন, “দেশের প্রথম ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত, বাংলাদেশে হাংরিনাকি সেরা মানের মজাদার সব ফুড সরবরাহ করে আসছে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময় ফুড অর্ডারে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দিতে এবারের ১১.১১ ক্যাম্পেইন এ বেশকিছু বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। করোনা মহামারীর পরবর্তী এই সময়ে অনলাইন ফুড অর্ডার এবং ডেলিভারির ক্ষেত্রে ব্যাপক উত্থান দেখা যাচ্ছে। দারাজ বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি দেশের ৭ হাজারেরও বেশি রেস্টুরেন্টের ৩ লাখের অধিক বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি দিচ্ছে। গত মাসে হাংরিনাকির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঘোষিত ‘বার্থডে ব্যাশ’ ক্যাম্পেইনে প্রায় ১ লাখ ফুড অর্ডার গ্রাহকদের দোরগোড়ায় সফলভাবে পৌঁছে দিয়েছে।”

ক্যাম্পেইন চলাকালে হাংরিনাকিতে ফুড অর্ডারে ক্ষেত্রে ভোজনরসিকরা বিভিন্ন এলাকা ও সময়ে ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টের মেনুতে অর্ধেক ছাড় (১০-২৪ নভেম্বর পর্যন্ত) উপভোগ করতে পারবেন। নেতৃত্বস্থানীয় এই ফুড টেক কোম্পানিটি মাত্র ১১ টাকা ডেলিভারি ফিতে (১০-১৬ নভেম্বর পর্যন্ত) এবং ১৫ টাকা ডেলিভারি ফিতে (১৭-২৪ নভেম্বর পর্যন্ত) খাবার পৌঁছে দিবে। এছাড়াও ৭ নভেম্বর থেকে ডাবল টাকা ভাউচার কিনে ক্যাম্পেইন চলাকালে সেই ভাউচার ব্যবহার করে ক্রেতারা হাংরিনাকিতে কেনাকাটা করতে পারবেন।

অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি সার্ভিস কোম্পানি হাংরিনাকি বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) গ্রাহকদের জন্য পেমেন্টের ক্ষেত্রে দিচ্ছে ক্যাশব্যাক অফার। বিকাশ এবং নগদ দিয়ে পেমেন্ট করে গ্রাহকরা ২০ শতাংশ (সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এছাড়াও, মাইজিপি অ্যাপ এবং বাংলালিংক অরেঞ্জ ক্লাব ব্যবহারকারীরা হাংরিনাকি থেকে ২০ শতাংশ (সর্বোচ্চ ১৫০ টাকা) মূল্যের ভাউচার ব্যবহার করতে পারবেন।

বাড়তি সুবিধা হিসেবে হাংরিনাকিতে বরাবরের মতোই থাকছে ৪৫, ১০০ এবং ২০০ টাকার ভাউচার সুবিধা। এছাড়া দারাজ হ্যাপি শপিং ক্যাম্পেইনের শেক শেক ভাউচার, হাংরিনাকিতে ৩৫০+ টাকা মূল্যের ৩টি অর্ডার সম্পূর্ণ করে ২০০ টাকার গিফট ভাউচার এবং দারাজ ব্যবহারকারীদের জন্য হাংরিনাকিতে প্রতিদিন সন্ধ্যা ৭-৯টা (১১-১৫ নভেম্বর) পর্যন্ত রয়েছে সারপ্রাইজ ভাউচার জিতার সুযোগ।

শুধু তাই নয়, হাংরিনাকি ফ্যান ক্লাবে সেরা রিভিউ কমেন্ট করেও জিতে নেয়া যাবে আকর্ষণীয় গিফট ভাউচার। এজন্য আপনাকে হাংরিনাকি থেকে ফুড অর্ডার করার পর ‘হাংরিনাকি ফ্যান ক্লাব’ গিয়ে একটি রিভিউ পোস্ট করতে হবে। সেরা রিভিউ পোস্টকারী পাবেন হাংরিনাকির পক্ষ থেকে বিশেষ গিফট ভাউচার।

বিডি প্রেসরিলিস / ১১ নভেম্বর ২০২১ /এমএম     


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫