Follow us

‘হরলিক্স পুষ্টি কথা’ নিয়ে পোষিয়ান কনফারেন্স অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি জিএসকে বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় পুষ্টিগুণ সমৃদ্ধ হেলথ ফুড ড্রিংক হরলিক্স, পোষিয়ান কনফারেন্স ২০১৯ এর জন্য রাজধানীর একটি হোটেলে পুষ্টি বিষয়ক তথ্যনির্ভর সেশন ‘হরলিক্স পুষ্টি কথা’-এর আয়োজন করেছে। মায়েদেরকে কেন্দ্র করে আয়োজিত এই সেশনটির মূল উদ্দেশ্য ছিল শিশু ও নারীদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি করা।

বিআরবি হসপিটালে কর্মরত পুষ্টিবিদ ইসরাত জাহান সেশনটিতে শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টি বিষয়ক তথ্য প্রদান করেন এবং শিশুদের বিকাশ, নারীদের পুষ্টি ও নারী ও শিশু উভয়ের সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করেন।

এই তথ্যনির্ভর সেশনটিতে অংশগ্রহণকারীরা সন্তানদের পুষ্টি বিষয়ে নানা ধরনের প্রয়োজনীয় চাহিদা ও তথ্য সম্পর্কে জানতে পারেন। ফেসবুকভিত্তিক নারীদের জনপ্রিয় গ্রুপ ‘পপ অব কালার লিমিটেড’-এর অ্যাডমিন টিংকার জান্নাত মিম ও গ্রুপের সদস্যরা মিলে পপ অব কালার লিমিটেড তৃতীয় বার্ষিকী উদযাপন করতে পোষিয়ান কনফারেন্স ২০১৯-এ হরলিক্স এর সহযোগিতায় এই সেশনটির আয়োজন করেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে পুষ্টিবিদ ইসরাত জাহান বলেন, “নারী ও শিশুদের পুষ্টির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশবে পুষ্টির বিকাশ ঘটা অত্যন্ত জরুরী কারণ শারীরিক ও মস্তিষ্কের বিকাশের জন্য এটিই শ্রেষ্ঠ সময়। তাই এটিকে বাস্তবে পরিণত করতে এই বিষয়ে সকলকে সচেতন করা খুবই জরুরী। নারী ও শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্যের বিষয়ে অবগত করে তাদেরকে সচেতন করতে তথ্যনির্ভর এই সেশনটি সত্যিই একটি প্রশংসনীয় পদক্ষেপ”।

বিডি প্রেসরিলিস / ৩১ আগস্ট ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫