Follow us

স্মার্টফোনের ওয়ারেন্টির সময়সীমা বর্ধিত করল অপো

 

নিজস্ব প্রতিবেদক :: স্মার্টফোনের ওয়ারেন্টির সময়সীমা বর্ধিত করল অপো কোভিড-১৯ এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্মার্টফোন ওয়ারেন্টির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে অপো। ২০ মার্চ থেকে ২০ মে ২০২০-এর মধ্যে যাদের ওয়ারেন্টি শেষ হচ্ছে, ২০ মে ২০২০ পর্যন্ত তাঁরা বর্ধিত ওয়ারেন্টি সুবিধা পাবেন।

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া সবাইকে নিজ নিজ গৃহে অবস্থান করারও পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ আছে সুপারমার্কেট এবং শপিং মল। আর এসব বিষয় বিবেচনা করেই ওয়ারেন্টির সময়সীমা বর্ধিত করার এ উদ্যোগ নিয়েছে অপো।

ওয়ারেন্টির সময়সীমা বর্ধিত করার বিষয়ে অপো বাংলাদেশ এইডি’র পিআর ও মার্কেটিং ম্যানেজার ইফতেখার সানি বলেন, “অপো সবসময় গ্রাহকদের সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সংকটময় এই পরিস্থিতিতে আমরা সবাইকে বাসায় অবস্থান করার আহবান জানাচ্ছি।সেইসাথে পরিচ্ছন্ন থাকা এবং কাছের মানুষদের প্রতি খেয়াল রাখারও অনুরোধ করছি। গ্রাহকদের নিরাপদ রাখার জন্য আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।”

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো বাংলাদেশের পাঁচ বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে দেশের বিপুল সংখ্যক মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিয়েছে অপো। শুরু থেকেই ডিভাইস বিক্রির পাশাপাশি বিক্রয়োত্তর সেবার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে অপো বাংলাদেশ এইডি।

বিডি প্রেসরিলিস /২৯ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫