নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে করপোরেট ব্যাংকিং সেবায় নতুন সংযোজন চালু করলো এনআরবি ব্যাংক লিমিটেড। এসএসএল ওয়ারলেস-এর সহযোগিতায় ‘স্ট্রেট ব্যাংকিং’ নামের সেবাটি গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ করে তুলবে।এ উপলক্ষে সম্প্রতি এনআরবি ব্যাংক লিমিটেডের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান একেএম কামাল উদ্দিন ও এসএসএল ওয়ারলেস-এর ডাইরেক্টর এন্ড চিফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী ব্যাংকের করপোরেট হেড অফিসে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন।
চুক্তি অনুযায়ী এনআরবি ব্যাংকের করপোরেট গ্রাহকরা এসএসএল ওয়্যারলেস কর্তৃক ডেভেলপকৃত ‘স্ট্রেট ব্যাংকিং’-এর মাধ্যমে তাদের নিজেদের অফিস থেকেই একাউন্টের তথ্য, ফান্ড ট্রান্সফার, ইএফটি, কর্মকর্তাদের বেতন ও অন্যান্য পেমেন্ট প্রদান খুব সহজ ও নিরাপত্তার সঙ্গে পরিচালনা করতে পারবেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম, হেড অব আইটি ও এডিসি অপারেশনস আবু মো. সাব্বির হাসান চৌধুরী এবং ইন চার্জ অব লায়াবিলিটি আব্দুল জাবেদ এসএসএল ওয়ারলেস-এর হেড অব ব্যাংকিং ও ফিনানশিয়াল সার্ভিসেস সউদ বিন জাহান, ম্যানেজার ব্যাংকিং ও ফিনানশিয়াল সার্ভিসেস মহিউদ্দিন তৌফিকসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ২১ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫