Follow us

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক :: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, এসইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ নারী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে দিনের শুরুতে সকল নারী কর্মীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। প্রধান কার্যালয়ের মতো ব্যাংকটির সকল শাখাতেও একইভাবে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে নারীর সকল কর্মকে স্বীকৃতি প্রদান করতে এবং তাদের প্রতি সম্মান জানাতে সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য সব ক্ষেত্রে নারীদের কৃতিত্বকে স্বীকৃতি দিতে এবং সেই সঙ্গে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ অবসানকল্পে ১৯৭৫ সালে জাতিসংঘ কর্তৃক প্রতি বছরের ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয়।

বিডি প্রেসরিলিস / ৮ মার্চ ২০২১ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫