Follow us

স্টার কাবাব এখন ই-ফুডে

 

নিজস্ব প্রতিবেদক :: ভোজনরসিকদের কাছে অন্যতম প্রিয় নাম স্টার কাবাব রেস্টুরেন্ট এর খাবার সরবরাহ করবে ই-ফুড। এর মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ই-ফুড থেকে স্টার কাবাব এর খাবার অনলাইনে অর্ডার করে ঘরে বসেই সেগুলোর স্বাদ নিতে পারবেন গ্রাহকেরা।

এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং স্টার কাবাব এর উপদেষ্টা মীর আবির আবরার চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এর ফলে রাজধানীর সকল শাখা থেকে স্টার কাবারের খাবার গ্রাহকদের কাছে সরবরাহ করবে ই-ফুড।

এ বিষয়ে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, গ্রাহকেরা যেন ই-ফুডে সবসময় নানান বৈচিত্র্যের খাবার পান সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ই-ফুডের মাধ্যমে আমরা আমাদের দেশীয় খাবারের আইটেমগুলোকেও তুলে ধরতে চাই।

স্টার কাবাব দীর্ঘদিন সুনামের সাথে তাদের সুস্বাদু খাবার এবং সেবার মাধ্যমে রাজধানীবাসীর আস্থা অর্জন করেছেন। অফলাইনের এমন স্বনামধন্য রেস্টুরেন্টগুলোকে আমরা আমাদের প্রযুক্তিগত
সক্ষমতার মাধ্যমে অনলাইনে নিয়ে আসতে চাই।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ই-ফুড এর ফুড টেকনোলজি বিভাগের প্রধান মুস্তাহিদ উল ইসলাম বাধনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস /২৩ নভেম্বর ২০২০ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫