Follow us

সেসরিকের পর্যটন অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের ৩ প্রতিষ্ঠান

 

নিজস্ব প্রতিবেদক :: পর্যটন বিকাশে অবদান রাখায় ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ ট্রেনিং সেন্টার ফর ইসলামিক কান্ট্রিজের (সেসরিক) পর্যটন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান।অ্যাওয়ার্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ট্যুরিজম উইন্ডো, অ্যানেক্স ট্রাভেল অ্যান্ড কনসাল্টিং গ্রুপ ও জার্নি প্লাস।

মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ‘সেসরিক ট্যুরিজম অ্যাওয়ার্ড’ তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।পুরস্কার হিসেবে এই তিনটি প্রতিষ্ঠানকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে সিটি অব ট্যুরিজম উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেসরিকের মহাপরিচালক নেবিল দাবুরসহ অন্য কর্মকর্তারাও।অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অঙ্গ সংস্থা স্ট্যাটিস্টিকাল ও সেসরিক এই অ্যাওয়ার্ড প্রদান করে।

এ বছর ঢাকায় অনুষ্ঠিত ওআইসি পর্যটন মন্ত্রীদের সম্মেলনে ঢাকাকে ‘ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’ ঘোষণা করা হয়। এরই অংশ হিসাবে এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হল।

বিডি প্রেসরিলিস / ১৬ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫