Follow us

সেরা ডেলিভারিম্যানদের লাখ টাকায় পুরস্কৃত করল দারাজ

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের সেরা অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের (daraz.com.bd) লজিস্টিক সিস্টেম ডেক্স (দারাজ এক্সপ্রেস) এর অধীনে পণ্য ডেলিভার করতে নিযুক্ত পরিশ্রমী সকল ডেলিভারিম্যান বা রাইডারদের সম্মান জানাতে দারাজ প্রথমবারের মতন আয়োজন করল “সেরা রাইডার ২০২০”। বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্পেইন ১১.১১-এ সফলভাবে সর্বাধিক সংখ্যক পণ্য ডেলিভারির ভিত্তিতে নির্বাচন করা হয় সেরা রাইডারদের।

৩০০ জন অতিথি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শুরু হয় বিকেল সাড়ে চারটায়। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে ছিলেন দারাজ বাংলাদেশের (daraz.com.bd) ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক। সাথে আরও ছিলেন; হেড অফ ডেক্স- আশফাকুজ্জামান তন্ময়, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম; গ্লোবাল হেড অফ ডেক্স লিম ইং চুন; গ্লোবাল হেড অফ লজিস্টিকস আইভান লিমেক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

অনুষ্ঠানটিতে ১২০০ রাইডারেরর মধ্যে দুইজনকে “সেরা রাইডার” ঘোষণা করা হয়। রাজধানী ঢাকা থেকে একজন রাইডার এবং রাজধানীর বাইরে থেকে একজন রাইডারকে পুরস্কৃত করা হয়। বিজয়ী হয়েছেন ঢাকার নতুন বাজার হাবের মোঃ হালিমুর রহমান, যিনি ১১.১১ ক্যাম্পেইনে একাই ঢাকার মধ্যে সর্বাধিক পণ্য ডেলিভারি দিয়ে জিতে নেন এক লাখ টাকা। এবং ঢাকার বাইরে বিজয়ী হয়েছেন খুলনা হাবের মোঃ ফারুক আহমেদ যিনি ঢাকার বাহিরে সর্বাধিক পণ্য ডেলিভারি করে জিতে নেন এক লাখ টাকা। ঢাকা হাবের বিজয়ী মোঃ হালিমুর রহমান বলেন, আজ আমি অনেক খুশি, কখনই ভাবিনি যে দারাজে কাজ করে এইভাবে পুরস্কৃত হব । দারাজ এমন একটি প্রতিষ্ঠান যা সবাইকে মূল্যায়ন করে, সে জন্য দারাজ কে সালাম।

এ উপলক্ষ্যে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, দারাজ (daraz.com.bd) খুব দ্রুত দেশের ই-কমার্স খাতে এগিয়ে চলছে। আর এই চলার পথে প্রত্যেক রাইডারের অংশগ্রহণ একান্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আগামী দিনেগুলোতে তারা একই রকম পরিশ্রম এবং সততার সাথে আমাদের সঙ্গে কাজ করে যাবে। এখন থেকে প্রতি বছরই আমরা সেরা রাইডারদেরকে এভাবে সম্মানিত করব।

বিডি প্রেসরিলিস /১১ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫