Follow us

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আকাশে উড়লো নভোএয়ার

 

নিজস্ব প্রতিবেদক :: সুবিধাবঞ্চিত শিশুদের আকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ করলো দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বিভিন্ন বয়সের ২০ জন শিশুকে আজ মঙ্গলবার কক্সবাজারে ঘুরিয়ে নিয়ে আসে নভোএয়ার।নভোএয়ারের একটি ফ্লাইট সকাল ১০টায় শিশুদের নিয়ে ঢাকা ছাড়ে। আবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে তাদের ঢাকায় ফিরিয়ে নিয়ে আসা হয়। শিশুরা কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আনন্দঘন সময় কাটায়।

এসময় উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ থেকেই নভোএয়ার এ ধরনের উদ্যোগ নিয়েছে। শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদেরকে অনুপ্রেরণা দেয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিনামূল্যে ওষুধ বিতরণ, খেলাধুলাসহ নানা আয়োজন করে থাকে নভোএয়ার।স্বপ্ন পূরণের অনুভুতি প্রকাশ করে পঞ্চম শ্রেনীর ছাত্র তামজিদ ইসলাম বলেন, প্লেনে করে সমুদ্রে ঘুরতে যাব, তা কখনো ভাবিনি। নভোএয়ারের কাছে কৃতজ্ঞ আমাদের এই স্বপ্নটাকে পূরণ করার জন্য।

উম্মে হাবিবা বলেন, মেঘের উপর দিয়ে উড়োজাহাজে করে যাচ্ছি, এটি অসাধারণ লেগেছে। আমরা বীচে খেলা করেছি, ফিশ ওয়ার্ল্ডে গিয়ে নানা ধরনের মাছ দেখেছি। অনেক মজা করেছি। এই ভ্রমণ আমার স্বপ্নের মতো লেগেছে।জানা গেছে, নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল, রাজশাহী ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

বিডি প্রেসরিলিস /১৪ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫