নিজস্ব প্রতিবেদক :: সিরাজগঞ্জের কাজীপুরে যাত্রা শুরু করেছে মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘ব্রাদার্স ইলেকট্রনিক্স’।বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি ও চিত্রনায়ক সায়মন সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, হুমায়ুন কবীর, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ আলম, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী এবং ‘ব্রাদার্স ইলেকট্রনিক্স’ এর স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পপি বলেন, ওয়ালটনের পণ্য এখন প্রতিটি ঘরে ঘরে। ওয়ালটন পণ্য দামে যেমন সাশ্রয়ী, মানেও সেরা। সব ধরনের ক্রেতার আয়ত্তের মধ্যে দাম থাকায় এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করায় ক্রেতা পছন্দের শীর্ষে অবস্থান করছে ওয়ালটন। দেশের গণ্ডি পেড়িয়ে বিদেশেও পণ্য রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। নতুন এই শোরুমের কারণে পার্শ্ববর্তী এলাকার ক্রেতারা সহজেই ওয়ালটন পণ্য কিনতে পারবেন।আলমপুর চৌরাস্তায় অবস্থিত ওই শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, আইসিটি ও নানা ধরনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্যসামগ্রী।
বিডি প্রেসরিলিস / ১৫ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫