Follow us

সিটি ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের চুক্তি স্বাক্ষর

 

নিজস্ব প্রতিবেদক :: সিটি ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী এখন থেকে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ডমেম্বাররা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয় করলে ১০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় যাত্রাপথের জন্য প্রযোজ্য। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের ডেবিট ও ক্রেডিট উভয় প্রকার কার্ডের গ্রাহকরাই এই সুবিধা ভোগ করতে পারবেন।এই সুযোগ ১৫ সেপ্টেম্বর ২০১৯ থেকে ১৫ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত চালু থাকবে।

সিটি ব্যাংকের রশীদ টাওয়ারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রধান জাফরুল হাসান এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস প্রধান শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের মার্চেন্ট অ্যান্ড ই-কমার্স বিজনেসের প্রধান আরিফুর রহমান এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিজার্ভেশন ব্যবস্থাপক মাইনুল হক এবং মার্কেটিং অ্যান্ড সেলসের উপ-ব্যবস্থাপক নাইমুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিডি প্রেসরিলিস / ০৩ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫