Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ল্যাপটপ কিনে বাড়ি ফিরছেন আবদুল্লাহ আল মামুন। হাতে বেশ কয়েকটি উপহার। কথা বলতেই জানা গেলো, ল্যাপটপ কিনে তিনি উপহারগুলো পেয়েছেন। দামেও পেয়েছেন ছাড়। আইডিবির মেলাতে এসে ল্যাপটপ কিনে এতো কিছু পাওয়া। প্রতিদিনই আবদুল্লাহ আর মামুনের মতো শত শত ক্রেতারা আইডিবির এই মেলা থেকে প্রযুক্তি পণ্য কেনাকাটা করে পাচ্ছে অসংখ্য উপহার, সঙ্গে মিলছে ছাড়-ডিসকাউন্ট অফার।

আজ মঙ্গলবার ৩ জানুয়ারি ২০২৩। চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ এর ৬ষ্ঠ দিন। বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এর আয়োজনে দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা প্রতিদিনের মতো আজও ১০টায় শুরু হয়েছে আর শেষ হবে রাত ৮টায়। রাজধানীর আগারগাঁও এর আইডিবি ভবনে ‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’ স্লোগানে মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। অর্থাৎ মেলা চলবে আর ৪ দিন।

প্রতিদিনের মতো সকাল থেকেই নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে শিক্ষার্থীদের আগমনে জমজমাট মেলা প্রাঙণ। প্যাভিলন, স্টল এবং মার্কেটে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখরিত পরিবেশ। মেলার ৬ষ্ঠ দিন হলেও কেনাকাটায় আর মেলা ঘুরে দেখতে ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহের কমতি নেই। কম্পিউটার ও ল্যাপটপ কিনতে আসা ক্রেতারা নিজের পছন্দমতো পণ্য দেখে-শুনে যাচাই করে নিতে পারছেন। এছাড়া আইডিবির দোকানগুলোতেও দিচ্ছে নানা ধরনের অফার। শিক্ষার্থীদের ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ রয়েছে বিশেষ সুবিধা। কোনো কিছু না কিনেও শুধু মাত্র আইডি কার্ড দিয়ে র‌্যাফেল ড্রতে অংশ নিতে পারছে শিক্ষার্থীরা।

‘মেট্রোরেলের গতিতে কেনাকাটা হবে তুড়িতে’ বিষয়টি মাথায় রেখে মেলা চলাকালীন সময়ে ক্রেতাদের জন্য রয়েছে সকল পণ্যের উপর আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে র‌্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ।

আয়োজকরা জানান, এবারের ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের ৬টির (আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেক) প্যাভিলন রয়েছে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট হিসেবে স্টলে রয়েছে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কন্সালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার বিশ্বমানের দোয়েল ল্যাপটপ। মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে এমএসআই এর সৌজন্যে গেমিং কম্পিটিশন, এক্সপি-পেন এর সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা, টেন্ডা রাউটার সৌজন্যে ফটোগ্রফি কম্পিটিশন।

বিডি প্রেসরিলিস / ০৩ জানুয়ারি  ২০২৩ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫