Follow us

 

নিজস্ব প্রতিবেদক ::  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধদিপ্তরের আওতায় ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন (সিটিএম) প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ সরকারের ভাতা বিতরণ কর্মসূচিকে ডিজিটালাইজেশনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের চলমান কার্যক্রমকে কারিগরী সহায়তা প্রদানের জন্য সিটিএম প্রকল্প গ্রহণ করা হয়।

এই প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৬৩৪টি ল্যাপটপ ও প্রিন্টার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি. উক্ত প্রকল্পের একজন গর্বিত আইটি পার্টনার ও পণ্য সরবরাহকারী।

বর্তমানে কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজ বাসভবনে সীমিত আকারে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ কার্যক্রমের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। পর্যায়ক্রমে অতি দ্রুত দেশের সকল জেলা ও উপজেলাসহ মাঠ র্পযায়ে ৬৩৪টি কার্যালয়ে উন্নত মানের একটি ল্যাপটপ ও একটি করে প্রিন্টার সরবরাহ করা হবে। ফলে মাঠ পর্যায়ের দপ্তরগুলোর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমের কাজ আরো গতিশীল হবে।

ল্যাপটপ ও প্রিন্টার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব, গ্রেড-১), প্রকল্প পরিচালক খুরশিদ আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), উপ-প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা, ঢাকা জেলার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রোকনুল হক, সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিবলীউজ্জামান, সমাজকল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মিজানুর রহমান।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত সংখ্যক কর্মকর্তাদের উপস্থিতিতে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষদের প্রতি অত্যন্ত সংবেদনশীল। প্রধানমন্ত্রীর সহায়তায় অর্থ সরাসরি ভাতাভোগীর মোবাইল অ্যাকাউন্টে চলে যায় সে বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করার জন্য মন্ত্রী সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন।

এতে করে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। আর প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যেখানে একটি মানুষও না খেয়ে থাকবে না। সমাজসেবা অধিদপ্তরের ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

বিডি প্রেসরিলিস / ২৮ মে ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫