নিজস্ব প্রতিবেদক :: শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানী সিঙ্গার সম্প্রতি পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী গ্রিন ইনভার্টার এয়ার কন্ডিশনার উন্মোচন করেছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম এইচ এম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে এবং সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী-সহ সিঙ্গার বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
এয়ার কন্ডিশনারগুলোতে ব্যবহৃত গ্রিন ইনভার্টার প্রযুক্তি, গোল্ড ফিন প্রযুক্তি ও পরিবেশবান্ধব আর৪১০এ রেফ্রিজারেন্টে শুধু ৬০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ই করবে না, এটি কার্বন নিঃসরণও কমিয়ে আনার পাশাপাশি গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাবে।
এয়ার কন্ডিশনারগুলোতে সিঙ্গার দিচ্ছে ৫ বছরের কম্প্রেসার ওয়্যারেন্টি এবং ৩ বছরের স্পেয়ার পার্টস ও সার্ভিস ওয়্যারেন্টি। গ্রিন ইনভার্টার এয়ার কন্ডিশনারের ১, ১.৫ ও ২ টনের তিনটি মডেল রয়েছে। এই তিনটি মডেলের এয়ার কন্ডিশনারের বাজারমূল্য ৪৭,৯৯০ থেকে ৮৩,৯৯০ টাকা।
বিডি প্রেসরিলিস /২৮ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫