নিজস্ব প্রতিবেদক :: বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) সম্মান পেলেন আলিফ গ্রুপের চেয়ারম্যান এবং ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান শিল্পপতি মো. আজিজুল ইসলাম।গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে তিনি সিআইপি কার্ড গ্রহণ করেন।
ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদানের জন্য ১৮২ জন ব্যবসায়ীকে সিআইপি কার্ড দেওয়া হয়। ২০১৭ সালে অর্থনীতিতে অবদানের জন্য তারা এ সম্মান পান।সরকারি এক গেজেটের তথ্য অনুযায়ী, সিআইপি হিসাবে নির্বাচিত ব্যবসায়ীরা সচিবালয়ে প্রবেশে পাস, গাড়ির স্টিকার, জাতীয় অনুষ্ঠান ও সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। বিমান, সড়ক, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার থাকবে।
এছাড়া ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশে যাওয়ার ক্ষেত্রে লেটার অব ইন্ট্রোডাকশান পাবেন। সিআইপি এবং তাদের ছেলে-মেয়ে, স্ত্রী সরকারি হাসপাতালে কেবিন পেতে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার করতে পারবেন।
বিডি প্রেসরিলিস / ২১ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫