নিজস্ব প্রতিবেদক :: প্রতি বছরের মত এলজি বাংলাদেশের উদ্যোগে এবারও অনুষ্ঠিত হলো এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০। ২৩ আগস্ট এলজি বাংলাদেশের গুলশান অফিসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ২০১৭ সালের পথচলা থেকে শুরু করে বছরান্তর এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম আয়োজন করে আসছে এলজি বাংলাদেশ।
তারই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়ে পোস্ট করে এলজি বাংলাদেশের ফলোয়ারদের কাছ থেকে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়।
এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০ এর অসংখ্য আবেদনের মধ্যে থেকে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যে নারায়ণগঞ্জের নজরুল ইসলামের প্রকল্প “নিন্মবিত্ত ১৭৪টি পরিবারের খাদ্য নিরাপত্তা ও পরিছন্নতা নিশ্চিতকরণ” এবং
পঞ্চগড়ের আব্দুল্লাহ রনির “অসহায় ও সুবিধাবঞ্চিত ১৩৫টি পরিবারের প্রতি পরিবারকে ১টি করে ছাগল লালন পালনের উদ্দেশ্যে বিতরণ” প্রকল্প বাস্তবায়িত হয়। সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের মধ্য থেকে খুলনার আশিকুজ্জামানকে তৃতীয় এবং দিনাজপুরের মাহবুব মন্ডলকে চতুর্থ বিজয়ী হিসেবে ঘোষনা করা হয়েছে।
খুলনা জেলার কয়রা উপজেলার ”৩০ জন বনজীবী মুন্ডানারীকে ১টি করে নৌকা বিতরণ” এবং ”দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় “প্রতিবন্ধীদের ক্ষুদে হাঁসখামারীতে রূপান্তরকরণ” প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য অর্থায়ন করা হয় এলজি বাংলাদেশ থেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন । আরও উপস্থিত ছিলেন কর্পোরেট ব্র্যান্ডিংয়ের প্রধান হাসান মাহমুদুল সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সমাজের উন্নয়নমূলক কাজে এলজি বাংলাদেশ
সক্রিয় ভূমিকা পালন করতে সর্বদা আগ্রহী। এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২১ এমন আরো প্রকল্পের অপেক্ষায় আছে। প্রোগ্ৰামে অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন এলজি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজে।
বিডি প্রেসরিলিস / ২৩ আগস্ট ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫