Follow us

সাকিবের সঙ্গে ফ্রাইডে ব্রাঞ্চ কুইজ বিজয়ীদের ডিনার

 

নিজস্ব প্রতিবেদক :: ফ্রাইডে ব্রাঞ্চকে আরও আকর্ষণীয় করতে লা মেরিডিয়ান ঢাকা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল।’হাউ ওয়েল ডু ইউ নো সাকিব’ শীর্ষক কুইজ প্রতিযোগিতাটি ২৬ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত আয়োজন করা হয়েছিল। সাকিব ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড় সম্পর্কে কতটা জানেন তা জানতে ফ্রাইডে ব্রাঞ্চের সময় অতিথিদের ৬টি ভিন্ন ধরনের বহু নির্বাচনীয় প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নগুলোর মধ্যে ভিন্নতা ছিল যেমন- তাঁর জন্মদিনের তারিখ, তিনি কয়টি ওয়ানডে খেলেছেন ইত্যাদি।

প্রায় ২শ’ অতিথি কুইজে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে যারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন তাদের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে পাঁচ জন ভাগ্যবান বিজয়ীকে বেছে নেওয়া হয়।এই কুইজের বিজয়ীরা হলেন- ইঞ্জিনিয়ার দিলীপ কুমার সেন, সৈয়দ মইনুদ্দিন আহমেদ, শহীদুল হক, রফিউল হক এবং তাসফিয়া মাশুদ।

বিজয়ীরা ২৫ অগাস্ট সাকিব আল হাসানের সঙ্গে লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে এক্সক্লুসিভ ডিনার উপভোগ করার সুযোগ পান। বিশ্ববিখ্যাত অল-রাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে ডিনার করার পাশাপাশি তারা অতিবাহিত করে চমৎকার কিছু সময়।আয়োজন উপলক্ষ্যে লা মেরিডিয়ান ঢাকার মহা ব্যবস্থাপক কনস্টাটিনোস এস. গ্যাব্রিয়েল বলেন, “আমরা আমাদের হোটেলে আগত অতিথিদের জন্য সর্বদা নতুন কিছু করার চেষ্টা করি। ‘ফ্রাইডে ব্রাঞ্চ’কে আরও উপভোগ্য করার জন্যই আমরা এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে অতিথিদেরকে সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছি। সাকিবের সঙ্গে কাজ করতে পেরে আমরাও গর্বিত এবং এই উদ্যোগের অংশ হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই।”

পশ্চিমা ‘ব্রাঞ্চ’ ধারণাটি হল আলস্য নিয়ে ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠে সকাল এবং দুপুরের খাবার একসঙ্গে সেরে ফেলা। পশ্চিমা এই রীতির ধারাবাহিকতায় প্রতি সপ্তাহের ছুটির দিনে লা মেরিডিয়ান ঢাকা তাদের লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে আয়োজন করে ফ্রাইডে ব্রাঞ্চ বাফেট ডিনার। যেখানে থাকে হরেক পদের খাবার। এই আয়োজনে রেস্টুরেন্টে আগত সকল ভোজনরসিকদের জন্য তাদের পছন্দমতো খাবার তৈরি করা হয়।

বিডি প্রেসরিলিস / ০১ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫