Follow us

সহজ রাইড ও রানার’র ৩ হাজার হেলমেট বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক :: সড়ক নিরাপত্তা নিয়ে রাইডার ও যাত্রী সবার জন্য নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে ‘সেফটি সবার জন্য’ প্রচারণার উদ্বোধন করেছে সহজ রাইড। এরই অংশ হিসাবে রানার অটোমোবাইলসের সাথে একাত্ম হয়ে সহজ রাইডারদের মধ্যে ৩০০০ হেলমেট বিতরণ শুরু হয়েছে।

রাজধানীতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা, এ অবস্থায় সড়ক নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন করে তোলা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই, সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে সহজ এর যাত্রার শুরু থেকেই সড়ক নিরাপত্তা নিয়ে ইতিবাচক প্রভাব ফেলতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আর এবার এযাত্রায় যোগ দিলো রানার অটোমোবাইলস ।

এ ক্যাম্পেইনের অধীনে যাত্রী ও রাইডারদের সড়ক নিরাপত্তায় করণীয় বিষয় যেমন ট্রাফিক আইন মানা, আইন মেনে গাড়ি চালানো সহ নানা বিষয় সচেতন করা হবে। এছাড়াও, যাত্রী ও রাইডার উভয়েরই হেলমেট পরিধানের গুরুত্ব তুলে ধরা হবে।

পুলিশের একটি প্রতিবেদন অনুযায়ী, গত বছরের প্রথম ১০ মাসে সারাদেশে ২ হাজার ২৩৭টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ২৬৫ জন নিহত এবং ১ হাজার ৬৫৯ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনা ঘটার মূল কারণ হিসেবে ছিলো দায়িত্বহীন চালনা, চলাচলে অযোগ্য বাহন এবং সচেতনতার অভাব। আর সে কারণেই সবার জন্য নিরাপদ সড়ক করতে সহজের এই ক্যাম্পেইন ‘সেফটি সবার জন্য’।

বিডি প্রেসরিলিস / ২৯ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫