Follow us

সপ্তাহব্যাপী আয়োজনে ‘এপেক্স ফাউন্ডার্স ডে’ উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক ::  এপেক্সের প্রতিষ্ঠাতা সৈয়দ মনজুর এলাহীর ৭৯তম জন্মবার্ষিকীতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটি।এর ধারাবাহিকতায় গত ২০ থেকে ২৫শে সেপ্টেম্বর ক্রেতাদের জন্য ছিল ‘আকর্ষণীয়’ অনলাইন সেল এবং বিশেষ অফার।

এপেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ সেপ্টেম্বর শনিবার সকল পণ্যের উপর ২৬% ডিসকাউন্ট দেওয়া হয়। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে দেশব্যাপী নতুন পাঁচটি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয় এ সময়।দিনটিকে স্মরণীয় করে রাখতে সুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিশুদের জন্য এপেক্সের পক্ষ থেকে অবিন্তা কবির ফাউন্ডেশন এবং টিচ ফর বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় ৬ হাজার জোড়া জুতো।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজন পিল্লাই, চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার আরিফ শাহরিয়ার, চিফ অপারেটিং অফিসার সুদর্শন রেড্ডি, অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক আলাউদ্দিন খান এবং বিপণন বিভাগের মহাব্যবস্থাপক সাগনিক গুহ ও অবিন্তা কবির ফাউন্ডেশন এবং টিচ ফর বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ২৮ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫