নিজস্ব প্রতিবেদক :: আলিয়ান্স প্রপার্টিজ বাংলাদেশের সহায়তায় ‘আহার-এ জীবন’ নামের ব্যতিক্রমী একটি অভিযানের আয়োজন করে জাস্ট স্টোরিজ লিমিটেড।প্রতিবারের মতো এবারও ১৬ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। এবারের খাদ্য দিবসের মুল প্রতিপাদ্য বিষয় ‘জিরো হাঙ্গার’ অর্থাৎ খুধা-মুক্ত পৃথিবী গড়ে তোলা। আর এ লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল ‘আহার-এ জীবন’ নামক এই সচেতনতামূলক আয়োজন।
১৪ অক্টোবর, সুবিধাবঞ্চিত মানুষদের কাছে একবেলা খাবার পৌঁছে দিতে এবং ক্ষুধা-মুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে শিল্পী-জগতের অনেকেই স্বতঃস্ফূর্ত ভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেন।জাস্ট স্টোরিজ’য়ের সহ-প্রতিষ্ঠাতা বৃতি সাবরিন ও ইআমিনুল হক বলেন, “সবার মাঝে সচেতনতা তৈরি করতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। আমরা অনেকেই প্রতিদিন ঘরে বাইরে অনেক খাবারই নষ্ট করি কিংবা ফেলে দেই। এই ক্যাম্পেইনের মাধ্যমে অনেকেই তাদের বাড়তি খাবারটুকু পৌঁছে দিতে পেরেছে ক্ষুধার্ত মানুষের কাছে।”
‘আহার-এ- জীবন’ আয়োজন উপলক্ষ্যে ঢাকার গুলশানের ‘বাও’ এবং ‘দ্যা মিরাজ’ এই দুইটি রেস্তোরাঁর সামনে জাস্ট স্টোরিজের পক্ষ থেকে রাখা হয় দুইটি ফ্রিজ। দুপুর ১২টা, বিকেল ৬টা এবং রাত ৮টা- এই তিন সময়ে ফ্রিজের দরজা খোলা হয় এবং জমাকৃত খাবার বিতরণ করা হয়।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই একটু অন্যরকম এই ক্যাম্পেইনে অংশ নিতে, তাদের বেঁচে যাওয়া খাবারটুকু ফ্রিজে জমা দিতে চলে আসেন।
উল্লেখ্য যে, এই আয়োজন উপলক্ষ্যে মারিয়া নুর, খায়াম শানু সন্ধি, শেখ সালেকিন-সহ শিল্পী জগতের অনেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে জনসাধারণকে এই আয়োজনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন।এছাড়া ‘আহার-এ জীবন’ ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং খাবার দান করতে চলে আসে পাঠাও ফুড, সেবা এক্স ওয়াই জেড, বিএফএল অ্যালুমিনিয়াম ফয়েল, এলায়েন্স প্রোপারটিস থেকে চেয়ারম্যান জাকি রিজভী, বি প্রোপার্টিইস, অভিযাত্রিক ফাউন্ডেশন, এ আইউবি স্টুডেন্ট ক্লাব, মিরাজ ওনার জাফর ইকবাল, বাও ওনার সামিত, রেডিও ফুর্তি, গায়ক সন্ধি আরও অনেকে।
এই ধরনের উদ্যোগ এবং একটু জনসচেতনতাই পারে আমাদের দেশের খাদ্যসমস্যা দূর করতে। ‘আহার-এ-জীবন’ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল রেডিও ফুর্তি ৮৮ এফএম এবং অনলাইন নিউজ পোর্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।সার্ভিস পার্টনার সেবা এক্সওয়াইজেড এবং মেমরি লেন। পৃষ্ঠপোষকতায় করেছে বাও সুইট অ্যান্ড সেভরি, দ্যা মিরাজ- এ টেস্ট অফ মাল্টি ক্যুজিন।
‘আহার-এ-জীবন’ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের অনেকেই আশা ব্যক্ত করেন, আমাদের দেশের খাদ্য নিরাপত্তা দূর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে এবং খাবার অপচয় রোধে জনসচেতনতা গড়ে তুলবে। আপাতত ছোট পরিসরে হলেও, খুব শিগগিরই ‘আহার-এ জীবন’ ক্যাম্পেইনটি সমগ্র ঢাকা শহরব্যাপী আয়োজন করার ইচ্ছা পোষণ করে জাস্ট স্টোরিজ।
জাস্ট স্টোরিজ যাত্রা শুরু করে এই বছর এপ্রিল মাসে। প্রযুক্তিভিত্তিক মাধ্যমে ভিন্ন ধারার গল্প উপস্থাপনায় পণ্য ও প্রতিষ্ঠানের বাজার প্রসারের কাজ শুরু করে এগিয়ে যাওয়াই জাস্ট স্টোরিজের লক্ষ্য।
বিডি প্রেসরিলিস / ১৫ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫