নিজস্ব প্রতিবেদক :: নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে চতুর্থবারের মতো শুরু হল টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ রিয়েলিটি শো’র বিভিন্ন দিক তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে বুধবার থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাথমিকভাবে এ বছর দেশের সকল বিভাগের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।আটটি বিভাগীয় শহরের সঙ্গে কুমিল্লা শহরে এবারও প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।নির্বাচিত সেরা ছাত্র-ছাত্রীদের মূল পর্বে নিয়ে আসা হবে।
বিভাগীয় সেরা প্রতিযোগীরা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’এর স্টুডিও রাউন্ডে অংশ নিয়ে বাংলায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যে লড়বে; যা পরবর্তীতে চ্যানেল আইয়ের পর্দায় প্রদর্শিত হবে।২০টি পর্ব শেষে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে ।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ভাষা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন। বিচারক হিসেবে বাংলাবিদে থাকছেন অধ্যাপক সৌমিত্র শেখর এবং মিডিয়া ব্যক্তিত্ব ত্রপা মজুমদার ।এবারের প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পাবেন দশ লাখ টাকার মেধাবৃত্তি।দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকার বৃত্তি।
এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবেন ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি ।সংবাদ সম্মেলনে ইস্পাহানির পরিচালক জাহিদা ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি ও এমাদ ইস্পাহানি, ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /২৩ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫