Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে “শেখ কামাল মেমোরিয়াল ফার্স্টসার্ক স্লুকার চ্যাম্পিয়নশিপ-২০১৯’’।

বেক্সিমকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ২ সেপ্টেম্বর ২০১৯ থেকে শুরু হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ ছাড়াও এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকা। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ইম্প্যাক্ট পিআর।শনিবার (৩১ আগস্ট, ২০১৯) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) সেক্রেটারি সৈয়দ মাহবুব,টুর্নামেন্ট পরিচালক এ এ ইব্রাহীম কাজু, ঢাকা ক্লাবের প্রতিনিধি এবং মেম্বার ইনচার্জ- ডেভেলপমেন্ট, বিলিয়ার্ডস, স্নুকার অ্যান্ড টেনিস ডাঃ মো. জহিরুল ইসলাম।টুর্নামেন্টে মোট ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। এর মধ্যে স্বাগতিক বাংলাদেশের ৪ জন। বাকি ৪ টি দেশের ২ জন করে মোট৮ জন খেলোয়াড় অংশ নিবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন প্রধান অতিথি হিসাবে ১ সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫টায় ঢাকা ক্লাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। ৬ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ওবিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এছাড়া ঢাকা ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য, বিলিয়ার্ডস সাব-কমিটির সদস্য, বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের কর্মকর্তা ও অন্যান্য সদস্য এবং অংশগ্রহণকারী ক্লাবের কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।আগামী ৬ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত টুর্নামেন্টটি শেষ হবে।

টুর্নামেন্ট চ্যাম্পিয়ন খেলোয়াড় পাবেন ২৫০০ মার্কিন ডলার। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ১৫০০ মার্কিন ডলার। তৃতীয় এবং চতুর্থস্থান অধিকারী যথাক্রমে ৫০০ মার্কিন ডলার করে পাবেন। এছাড়া সর্বোচ্চ ব্রেক করা খেলোয়াড়ও (৫০+) পাবেন ৫০০ মার্কিন ডলার।আয়োজকরা জানান, ঢাকা ক্লাব দেশের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সামাজিক ক্লাব। এ ক্লাবের সাথে দেশের অন্যান্য ক্লাবগুলো

ছাড়াও বিদেশের বহু ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের সুসর্ম্পক রয়েছে। বিরাজমান এই সম্প্রীতি, সৌহার্দ এবং বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ়করতে খেলাধুলার যে সুদূর প্রসারী ও অপরিহার্য ভূমিকা রয়েছে সে ভাবনা থেকেই ঢাকা ক্লাব প্রথমবারের মতো এ আয়োজন করছে। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদোক্তারা।

বিডি প্রেসরিলিস / ০১ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫